খেলা

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে লিভারপুল

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে লিভারপুল
টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। শেষ মুহূর্তে রবার্তো ফিরমিনোর গোলে টটেনহ্যাম হটস্পারকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো অল রেডরা।

বুধবার অ্যানফিল্ডে ২৬ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। তবে ৩৩ মিনিটে সন হিউং-মিনের গোল সমতা ফেরে টটেনহ্যাম। আর ম্যাচের ৯০তম মিনিটে কর্নার থেকে ফিরমিনোর শক্তিশালী হেডে জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল।

অধিকাংশ সময় বল দখলে রেখে টটেনহ্যামকে চেপে ধরে লিভারপুল। দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। অ্যান্ড্রু রবার্টসনের ফ্রি-কিকে ফিরমিনোর হেড ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক উগো লরিস।

ম্যাচের ২৬তম মিনিটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। মিশরের এই ফরোয়ার্ডের শট টটেনহ্যামের ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ডের পায়ে লেগে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।

এর সাত মিনিট পর জিওভানি লু চেলসো বক্সের মধ্যে খুঁজে পান সনকে, কোরিয়ান ফরোয়ার্ড চমৎকার ফিনিশিংয়ে স্কোর ১-১ করে অতিথিরা। ৩৭তম মিনিটে আবার এগিয়ে যেতে পারতো লিভারপুল। এবার ডি-বক্সের ভেতর থেকে ফিরমিনোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে ফেরান লরিস।

বাকি সময় বল দখলে স্বাগতিকরা আধিপত্য বিস্তার করলেও স্পাররা দুটি দারুণ সুযোগ নষ্ট করে। বক্সের মধ্যে ঢুকে স্টিভেন বারগউইন ঢুকে পড়ে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে ফাঁকি দিলেও তার শট পোস্টে লাগে। কয়েক মিনিট পর সনের কর্নার থেকে অরক্ষিত হ্যারি কেইন দারুণ একটা হেড নিয়েছিলেন, কিন্তু বল মাটিতে লাফিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। এই সুযোগগুলো নষ্টের মাশুল স্পাররা দিয়েছে।

ড্র-ই যেখানে মনে হচ্ছিল সম্ভাব্য ফল, তখন নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিভারপুলকে উচ্ছ্বাসে ভাসান ফিরমিনো। রবার্টসনের কর্নারে হেডে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘হ্যাঁ, তারা একটি গোল করেছে। দুটি সুযোগও ছিল। এসব বাদে আমরাই খেলা নিয়ন্ত্রণে রেখেছিলাম এবং এই তিন পয়েন্টের উপযুক্ত দাবিদার আমরা। আমি খুশি।’

অন্যদিকে হটস্পারের কোচ মরিনহোর দাবি, তিন পয়েন্ট তার দলের প্রাপ্য ছিল। তিনি বলেছেন, ‘জয়ের খুব কাছে ছিলাম, কিন্তু আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল, ড্রও হতে পারতো। হেরে খারাপ লাগছে।’

এই জয়ে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। আর এই ম্যাচ হেরে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। তিন ও চারে থাকা সাউদাম্পটন ও লিস্টার সিটির সমান ২৪ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে এভারটন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ