খেলা

ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে মুস্তাফিজ

ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে মুস্তাফিজ
ব্যাটিংয়ে সেরা লিটন, বোলিংয়ে মুস্তাফিজ

জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রামের শুক্রবারের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টটি। ফাইনালে মোহম্মদ মিথুনের চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। শিরোপা জয়ের ম্যাচে খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। আর টুর্নামেন্ট সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের পেসার মোস্তাফিজুর রহমান। আর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওপেনার লিটন দাস।

চট্টগ্রামের বাঁহাতি পেসার মোস্তাফিজ টুর্নামেন্টে সর্বোচ্চ ২২টি উইকেট নিয়েছেন। দারুণ বোলিংয়ে মাঠ কাপিয়েছেন তিনি। তার বোলিং গড় ১১.৪ এবং ইকোনমি রেট ৬.২৫। ফলে টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কারটাও জিতে নিয়েছেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার।

ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৮ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। মূলত তার অধিনায়কোচিত ইনিংসে ভর করেই ফাইনালে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।

আর টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ওপেনার লিটন দাস। ৪৯.১২ গড়ে লিটনের ব্যাট থেকে এসেছে ৩৯৩ রান। তিনবার ৫০ ছাড়ানো লিটন সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন মিনিস্টার রাজশাহীর বিপক্ষে। ৯ চার ও ১ ছক্কায় ৫৩ বলে ৭৮ রান করেছিলেন তিনি।

এছাড়া বিশেষ পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম এবং রবিউল ইসলাম রবি। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ