খেলা

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়
রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

ইতালিয়ান সিরি’আ লিগে শনিবার রাতে বড় জয় পেয়েছে জুভেন্টাস। তারা ৪-০ গোলে হারিয়েছে পার্মাকে। এমন জয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এটা ছিল সিরি’আ লিগের চলতি মৌসুমে তার ১২তম গোল। যা তিনি করেছেন মাত্র ৯ ম্যাচে। পাশাপাশি ৩৫ বছর বয়সী এই পর্তুগীজ তারকা দারুণ ফর্মে থাকা ইন্টার মিলানের রোমেলু লুকাকু ও এসি মিলানের জ্লাতান ইব্রাহিমোভিচকেও পেছনে ফেলেছেন। ইব্রা ও লুকাকু করেছেন ১০ গোল।

পার্মার বিপক্ষে রোনালদো (২৬ ও ৪৮ মি.) ছাড়া গোলের দেখা পেয়েছেন আলভারো মোরাতা (৮৫ মি.) ও দিজান ক্লুসেভেস্কি (২৩ মি.)। অবশ্য তাদের পাশাপাশি দারুণ খেলেছেন জুভেন্টাসের ৪৫ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তিনি দারুণ দক্ষতায় পার্মার বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দিয়েছেন। তাতে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ওল্ড লেডিরা।

টানা দশম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়া জুভেন্টাস এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। ১২ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে এসি মিলান রয়েছে শীর্ষে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ