খেলা

পেলেকে ছুঁলেন মেসি

পেলেকে ছুঁলেন মেসি
পেলেকে ছুঁলেন মেসি

এক ক্লাবের হয়ে সবচেয়ে গোলের রেকর্ড এখন লিওনেল মেসির। নতুন মাইলফলক গড়ার দিনে স্পর্শ করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। শনিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটি ২-২ গোল ড্র হয়েছে।

ম্যাচের ২৯ মিনিটের মাথায় মৌক্তার ডিয়াখাবির গোলে পিছিয়ে পড়তে হয় বার্সাকে। যদিও বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে গোল তুলে নেন কাতালান অধিনায়ক।

প্রথমার্ধের অতিরিক্ত সময়সময় পেনাল্টি পায় বার্সা। মেসি শট নিলেও তা ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাউমে ডমিনেখ ফিরিয়ে দেন। বার্সা ফরোয়ার্ড পেদ্রির পায়ে বল এলে তা ক্রস করতে গেলে এক পর্যায়ে মেসির কাছে আসে। এতে হেডের মাধ্যমে গোলটি তুলে নেন তিনি।

এই গোলের মধ্য দিয়ে একটি ক্লাবের হয়ে ৬৪৩ গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা।

ব্রাজিলিয়ান দল সান্তোসের হয়ে ১৯৫৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত খেলেছিলেন পেলে। দলটির জার্সিতে গোল তুলেছিলেন মোট ৬৪৩টি।

দীর্ঘ ৪৬ বছর পুরোনো এই রেকর্ডে ভাগ বসালেন মেসি।

এদিন ম্যাচের ৫৭তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন ডিফেন্ডার রোনাল্দ আরাওজো। যদিও ৬৯ মিনিটের মাথায় ম্যাক্সিমিলানো গোমেজ গোল তুলে সমতায় ফেরান ভ্যালেন্সিয়াকে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ