খেলা

টটেনহাম হারল লেস্টারের কাছে

টটেনহাম হারল লেস্টারের কাছে
টটেনহাম হারল লেস্টারের কাছে

টটেনহামের শিরোপা স্বপ্ন ক্রমশ ধূসর হয়ে উঠছে। পাঁচ ম্যাচে মাত্র এক জয়। স্বপ্ন তো ফিকে হবেই। উল্টোদিকে লেস্টার ছুটছে। যেমন, সুপার সানডের ম্যাচে ২-০ গোলে টটেনহামকে তাদের মাঠে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লেস্টার।

শীর্ষে থাকা লিভারপুল থেকে চার পয়েন্ট পিছিয়ে তারা। টটেনহামের এটি টানা দ্বিতীয় হার। এই হার তাদের নামিয়ে দিয়েছে চতুর্থ স্থানে। ১৪ ম্যাচ শেষে স্পারদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৭ পয়েন্ট লেস্টারের। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তৃতীয় স্থানে এভারটন (২৬ পয়েন্ট)।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিতে জেমি ভার্ডির গোলে এগিয়ে যাওয়া লেস্টার দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে টটেনহামের অ্যাল্ডারওয়েইরেল্ডের আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-০ করে। দিনের অপর ম্যাচে ড্যানি ওয়েলবেকের শেষ মুহূর্তে (৮৭ মিনিটে) দেয়া গোলে ব্রাইটন রুখে দিয়েছে দশজনের শেফিল্ড ইউনাইটেডকে। ম্যাচ ড্র হয় ১-১ গোলে। এদিকে খেলা শুরু হতে না

হতেই রাফায়েল লিয়াও বল পাঠিয়ে দিলেন জালে। এসি মিলানের এই তরুণ পর্তুগিজ ফরোয়ার্ড গড়লেন সেরি-এ লিগে দ্রুততম গোলের রেকর্ড। সাসসুয়োলো গোল হজম করল ম্যাচ শুরুর মাত্র ছয় সেকেন্ডে। প্রতিপক্ষের মাঠে রোববার এই কীর্তি গড়েন লিয়াও।

কিক-অফের পর হাকান চালহানোগলু বল নিয়ে কিছুটা এগিয়ে বাঁদিকে বাড়ান লিয়াওকে। বিনা বাধায় ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

ইতালির শীর্ষ লিগে দ্রুততম গোলের আগের রেকর্ড ছিল পাওলো পজ্জির। ২০০১ সালে পিয়াসেনজার হয়ে ফিওরেন্তিনার বিপক্ষে আট সেকেন্ডে গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার। কাল মিলান ম্যাচ জেতে ২-১ গোলে। ১৩ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইন্টার মিলান (৩০) ও জুভেন্টাস (২৭)।

রোববারের ফল

ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম ০ : ২ লেস্টার

স্প্যানিশ লা লিগা

সেলতা ভিগো ২ : ০ আলাভেস

সেরি-এ লিগ

সাসসুয়োলো ১ : ২ এসি মিলান

ইন্টার মিলান ২ : ১ স্পেৎিয়া

(স্বাগতিক দল আগে)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ