খেলা

ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হলেন জ্যাক ক্যালিস

ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হলেন জ্যাক ক্যালিস
ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হলেন জ্যাক ক্যালিস

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে আসন্ন শ্রীলঙ্কা টেস্ট সিরিজকে সামনে রেখে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

জানুয়ারিতে শ্রীলংকার গলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড ক্রিকেট দল। জো রুটদের আসন্ন এ সফরকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিল ইসিবি।

গত গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জোনাথন ট্রট এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে খণ্ডকালীন সময়ের জন্য মার্কাস ট্রেসকোথিককে নিয়োগ দিয়েছিল ইসিবি।

জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬ টেস্টে অংশ নিয়ে ৪৫টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ২৮৯ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ২৯২ উইকেট। আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৩৫৩ ম্যাচে অংশ নিয়ে ১৭টি সেঞ্চুরির সাহায্যে ১২ হাজার ২৪৫ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে শিকার করেন ২৮৫ উইকেট।

ক্রিকেট থেকে অবসরে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্যালিস। দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা এই তারকা অলরাউন্ডারকে ২০১৫ সালে প্রধান কোচের দায়িত্ব দেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারপর থেকে দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ৪৫ বছর বয়সী এই সাবেক তারকা ক্রিকেটার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ