খেলা

গ্রেপ্তারের পর জামিন পেলেন সুরেশ রায়না

গ্রেপ্তারের পর জামিন পেলেন সুরেশ রায়না
গ্রেপ্তারের পর জামিন পেলেন সুরেশ রায়না

করোনা বিধি না মানায় মুম্বাইয়ের একটি ক্লাব থেকে অভিযান চালাকালে গ্রেপ্তার হয়েছিলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না। পরে অবশ্য জামিন পেয়েছেন ভারতের এক সময়ের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।

এদিকে, একই কারণে ওই ক্লাব থেকে জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়াকেও গ্রেপ্তার করা হয়েছিল। তিনিও জামিন পেয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ'র প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের ড্রাগনফ্লাই ক্লাবে তল্লাশি চালায় পুলিশ। এ সময় করোনা বিধি ভঙ্গের অভিযোগে রায়না ও গুরু রানধাওয়াসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯ ও ৩৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। নাইট কারফিউ উপেক্ষা করে ক্লাবের মধ্যে উদ্দাম পার্টি করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, ভারতের অন্য রাজ্যগুলোর মতো নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে মহারাষ্ট্রটি। আর এ কারণে সোমবার থেকেই রাজ্যে জারি হয়েছে নাইট কারফিউ। / আস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ