খেলা

ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ক্যাপ প্রায় ৩ কোটি টাকায় বিক্রি

ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ক্যাপ প্রায় ৩ কোটি টাকায় বিক্রি
ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ক্যাপ প্রায় ৩ কোটি টাকায় বিক্রি

ক্রিকেটের কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপটি নিলামে সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে (২ কোটি ৯২ লাখ টাকা) কিনে নিয়েছেন একজন ব্যবসায়ী।

পিটার ফ্রিডম্যান নামের একজন ব্যবসায়ী ক্যাপটি কিনেছেন। তিনি বলেন, আমি খুবই রোমাঞ্চিত। আমার ইচ্ছা এই ক্যাপ পুরো অস্ট্রেলিয়া ঘুরে মানুষকে দেখাব। খবর স্কাই স্পোর্টসের

ক্রিকেটের কোন স্মারক হিসেবে ব্যাডম্যানের ক্যাপ দ্বিতীয় সর্বোচ্চ মূল্য পেল। এর আগে সর্বোচ্চ মূল্য পেয়েছিল শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ক্যাপ। যা বিক্রি হয়েছিল ১০ লাখ ৭ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলারে।

গত সপ্তাহে ব্র্যাডম্যানের ক্যাপটি নিলামে তোলা হয়েছিল। কিন্তু সেসময় নিলাম মূল্য ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি না উঠায় তখন সেটি বিক্রি করা হয়নি।

ব্র্যাডম্যান ২০ বছর অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। দলটির সাবেক এ অধিনায়ক ১৯২৮ থেকে ১৯৪৮ পর্যন্ত ৫২ টেস্ট ম্যাচ খেলে ৬ হাজার ৬৯৬ রান সংগ্রহ করেন। টেস্টে ৯৯.৯৪ গড়ের জন্য তাকেই ইতিহাসের শ্রেষ্ঠ ব্যাটসম্যান মানেন অনেকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ