খেলা

ইএফএল কাপ

এভারটনকে হারিয়ে সেমিতে ম্যানইউ

এভারটনকে হারিয়ে সেমিতে ম্যানইউ
এভারটনকে হারিয়ে সেমিতে ম্যানইউ

ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেল নগর প্রতিদ্বন্দ্বীরা।

বুধবার গডিসন পার্কে রেড ডেভিলসদের পক্ষে গোল আদায় করেন এডিনসন কাভানি ও অ্যান্থনি মার্শিয়াল।

শুরু থেকেই ম্যাচের দাপট ছিল ইউনাইটেডের দখলে। যদিও এভারটনের জালে বল জড়াতে অপেক্ষা করতে হয়েছে শেষ পর্যন্ত।

৮৮ মিনিটে মার্শিয়াল থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে গোল করেন উরুগুইয়ান ফরোয়ার্ড কাভানি। অন্যদিকে অতিরিক্ত সময় মার্কস রাশফোর্ডের পাসে গোল তুলেন ফ্রেঞ্চ তারকা মার্শিয়াল।

দিনের অপর কোয়ার্টার ফাইনালে স্টোক সিটিকে ১-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে টটেনহ্যাম হটসপার।

আগামী ৫ জানুয়ারি দেখা যাবে ম্যানচেস্টার ডার্বি। ফাইনালে ওটার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ম্যানচেস্টার। একই দিন অপর সেমিতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে টটেনহ্যাম। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ