খেলা

‘পাকিস্তানের ভাবমূর্তি ক্ষণ্ণ করেছেন আমির’

‘পাকিস্তানের ভাবমূর্তি ক্ষণ্ণ করেছেন আমির’
‘পাকিস্তানের ভাবমূর্তি ক্ষণ্ণ করেছেন আমির’

সম্প্রতি ক্ষোভ আর অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজমেন্টের বিপক্ষে রীতিমতো অভিযোগের বোমা ফাটিয়ে বিদায় নেন তিনি। ক্রিকেট ছাড়ার কারণে হিসেবে পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের বিপক্ষে মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি। তবে প্রকাশ্যে আমিরের এই বক্তব্য পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিতে আঘাত হেনেছে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

২০০৯ সালে ১৭ বছর বয়সে টেস্ট অভিষেক হয় মোহাম্মদ আমিরের। গতি আর সুইংয়ের সমন্বয়ে বিশ্ব ক্রিকেটের নজর কাড়েন দ্রুতই। এরপর ফিক্সিং করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। নিষেধাজ্ঞা শেষে ফিরে ২০১৭ সালে পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বড় ভূমিকা রাখেন আমির।

২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আমির। সে সময় পাকিস্তানের সাবেকদের রোষানলে পড়তে হয়েছিল তাকে। কঠোর সমালোচনা করেছিলেন কোচ মিসবাহ উল হকও। হারান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিও।

আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে ইনজামাম বলেন, 'আমিরের সিদ্ধান্তটি পাকিস্তানের ক্রিকেট এবং এর ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ধরণের ঘটনায় আমি বিরক্ত। যদি টিম ম্যানেজমেন্টের ওপর অসন্তুষ্ট তিনি হন তাহলে তার প্রথমে প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত ছিল।'

মোহাম্মদ আমিরের হঠাৎ এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আমিরের আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন ইনজামাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ