খেলা

অবশেষে আর্সেনালের জয়

অবশেষে আর্সেনালের জয়
অবশেষে আর্সেনালের জয়

ঘরের মাঠে চেলসিকে হারিয়ে ৭ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো আর্সেনাল। ইংলিশ প্রমিয়ার লিগে অল-ব্লুজদের ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার দল।

শনিবার এমিরাত স্টেডিয়ামে শুরু থেকেই চেলসিকে চেপে ধরে তারা। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে আর্সেনালকে লিড এনে দেন অ্যালেজান্দ্রে লাকাজেত।

৪৪ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে ফ্রিকিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্রানিত জাকা। আর ৫৬ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আর্সেনালকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন বুকায়ো সাকা।

শেষ মুহুর্তে চেলসির পক্ষে ট্যামি আব্রাহাম ১ গোল শোধ দিলেও আর হার এড়াতে পারেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

ইংলিশ ‍লিগে গানাররা সবশেষ জয় পেয়েছিল নভেম্বরে। ওই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ০-১ গোলে হারিয়েছিল লন্ডনের দলটি।

এদিকে আজ রাত সাড়ে ১০টায় ওয়েস্ট ব্রমের মুখোমুখি হবে লিভারপুল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ