খেলা

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়
দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি- ব্যাটসম্যানদের জন্য অনেকটা আরাধ্য ব্যাপার। বড় বড় ব্যাটসম্যানও দুই শতকের ঘরে যাওয়ার মুহূর্তে স্নায়ুচাপে ভোগেন। ডাবল সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকে আউট হওয়ার নজির আছে অনেক। এবার একই হতাশা নিয়েই মাঠ ছাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। ঠিক ১৯৯ রানের মাথায় আউট হয়ে ফিরলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

অবশ্য দু প্লেসির আক্ষেপের দিনে সেঞ্চুরিয়ান টেস্টে রেকর্ড গড়া সংগ্রহ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ৬০০ ছাড়ানো ইনিংস পেয়েছে স্বাগতিকরা। গতকাল সোমবার টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬২১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০১২ সালে কেপটাউন টেস্টে চার উইকেটে ৫৮০ রান ছিল লঙ্কানদের বিপক্ষে প্রোটিয়াদের সর্বোচ্চ রান।

গতকাল দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৬৫ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দিনশেষে উইকেটে ছিলেন কুশল পেরেরা (৩৩) ও দিনেশ চান্দিমাল (২১)। এখনো ১৬০ রানে পিছিয়ে আছে লঙ্কানরা। এর আগে প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছিল সফরকারীরা।

এদিন চার উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুটা ভালোভাবে পার করেন দু প্লেসি ও বাভুমা জুটি। এরপর বাভুমার আউট হলে ভাঙে ১৭৯ রানের জুটি। ফেরার আগে ৭১ রান করেন তিনি।

বাভুমা ফিরলে সপ্তম উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন দু প্লেসি ও কেশব মহারাজ। এর মধ্য ভানিদু হাসারাঙ্গাকে পয়েন্ট দিয়ে চার হাঁকিয়ে দু প্লেসি সেঞ্চুরি পূরণ করেন ১৫১ বলে। এটি তাঁর দশম টেস্ট সেঞ্চুরি। শতকের পর ডাবলের দিকে এগিয়ে যাচ্ছিলেন দু প্লেসি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না দুই শতকের ঘর স্পর্শ করতে। হাসারাঙ্গার বলেই বড় শটের চেষ্টায় মিড অনে সহজ ক্যাচ তুলে দেন ডানহাতি ব্যাটসম্যান। সবমিলিয়ে ২৭৬ বলে ২৪ বাউন্ডারিতে ১৯৯ রান করে ফেরেন দু প্লেসি। দু প্লেসি ফিরলে ৬২১ রানে থামে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৯৬

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: (আগের দিন ৩১৭/৪) ১৪২.১ ওভারে ৬২১ (দু প্লেসি ১৯৯, বাভুমা ৭১, মুল্ডার ৩৬, মহারাজ ৭৩, নরকিয়া ০, সিপামলা ০, এনগিডি ২*; ফার্নান্দো ৩১.১-৩-১২৯-৩, রাজিথা ২.১-০-১৬-০, শানাকা ২৮.৫-২-৯৮-২, হাসারাঙ্গা ৪৫-৫-১৭১-৪, কুমারা ২১.১-০-১০৩-১, করুনারত্নে ৬.৫-০-৩৬-০, কুসল মেন্ডিস ৭-০-৪১-০)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১২ ওভারে ৬৫/২ (করুনারত্নে ৬, পেরেরা ৩৩*, মেন্ডিস ০, চান্দিমাল ২১; এনগিডি ৬-০-২৮-২, নরকিয়া ৩-০-২৩-০, মুল্ডার ৩-০-১০-০)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ