খেলা

এলচের বিপক্ষে জিততে পারে নি রিয়াল

এলচের বিপক্ষে জিততে পারে নি রিয়াল
এলচের বিপক্ষে জিততে পারে নি রিয়াল

২০২০ সালে নিজেদের শেষ ম্যাচে জয়বঞ্চিত হয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে নিজেদের মাঠে জিদানের দলকে ১-১ গোলে রুখে দিয়েছে এলচে।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে রিয়াল। ম্যাচের ২০তম মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন লুকা মদ্রিচ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর এলচেকে সমতায় ফেরান ফিদেল চাভেস। ম্যাচের ৫২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি।

ম্যাচের বাকি সময় বেশ কয়েকবার আক্রমণ করেও গোলের দেখা পায় নি রিয়াল। ফলে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জিদানের শিষ্যদের।

১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে রিয়াল। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এলচে। লিগের অপর ম্যাচে গেটাফেকে ১-০ গোলে হারিয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ