তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এডিনসন কাভানি। শুধু নিষেধাজ্ঞা নয়, এক লাখ পাউন্ড জরিমানাও গুনেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা স্ট্রাইকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন উরুগুয়ের এ ফরওয়ার্ড। ৩৩ বছরের এ তারকা প্লেমেকার ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে নিজের অপরাধ স্বীকারও করে নিয়েছেন।
২৯ নভেম্বর সাউদাম্পটনের মাঠে জয়সূচক গোল করেই পোস্টটি দিয়েছিলেন। অবশ্য তৎক্ষণাৎ পোস্টটি ডিলিট করে দেন। এবং ক্ষমাও চেয়ে নেন। কিন্তু তারপরও শাস্তি থেকে রেহাই পেলেন না।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: