খেলা

৪৫-এর আগে অবসর নয়: গেইল

৪৫-এর আগে অবসর নয়: গেইল
৪৫-এর আগে অবসর নয়: গেইল

বয়সের কোটায় ৪১ পেরিয়েছেন প্রায় দুই মাস হলো। তারপরও অবসর নিয়ে কোনো চিন্তাভাবনা কাজ করছে না ক্রিস গেইলের। মনের আনন্দে খেলে যেতে যান আরো কমপক্ষে ৫ বছর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন দ্য ইউনিভার্স বস।

গত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর অবসরের একটা ইঙ্গিত দেন গেইল। কিন্তু পরবর্তীতে ভারত সিরিজে খেলতে নেমে সবাইকে অবাক করে দেন এই ক্যারিবিয়ান ওপেনার। এখনো সমান তালে খেলে যাচ্ছেন আইপিএল, সিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। ব্যাটে আগের মতো সেই ধার না থাকলেও টিকে থাকার জন্য যথেষ্ট তার পারফরম্যান্স।

তাই, আগামী ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান গেইল। তিনি বলেন, 'অবশ্যই এখন অবসর নেয়ার পরিকল্পনা নেই। আমি বিশ্বাস করি, এখনো পাঁচ বছরে মতো ক্রিকেট রয়েছে আমার ভেতর। তাই ৪৫-এর আগে অবসর নেয়ার সুযোগই নেই এবং হ্যাঁ দুটো বিশ্বকাপও আছে।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ