খেলা

হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি হাসপাতালে

সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। প্রায় সঙ্গে সঙ্গে তাকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি শনিবার সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্ল্যাকআউট হয়ে যায়।

উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। স্বস্তির বিষয় হলো চিকিৎকসরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

কলকাতার পত্রপত্রিকাগুলো জানাচ্ছে, সৌরভ গাঙ্গুলি শুক্রবার, পহেলা জানুয়ারির রাতেই কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন। পরদিন সকালে জিম করার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। এর আগে কখনোই সৌরভ এমনভাবে শারীরিক সমস্যায় পড়েননি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ