খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিডস ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের অসম জয়

লিডস ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের অসম জয়
লিডস ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের অসম জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে টটেনহ্যাম। ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেন। দলের অন্য দুটি গোলের একটি এসেছে সন হুন মিন ও টবি আল্ডারওয়ার্ল্ডের পা থেকে। এই ম্যাচে গোল করার মাধ্যমে ক্লাবটির দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় সন হুন মিন ১০০ গোল পূর্ণ করেছেন।

এদিকে এ ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে টটেনহ্যামের তিন খেলোয়াড় এরিক লামেলা, জিওভানি লো ও সার্জিও রিগুইলনের একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় যে তারা করোনার প্রটোকল ভেঙেছেন। এ কারণে লামেলা ও জিওভানিকে দলে রাখেননি কোচ হোসে মরিনহো। রিগুইলনকে দলে রাখলেও তাকে ম্যাচের পুরোটা সময় বেঞ্চে কাটাতে হয়।

ম্যাচের একদম শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টটেনহ্যামের ম্যাট ডোহার্টি। তিনি পাবলো হার্নান্দেজকে ৯১ মিনিটের সময় ফাউল করলে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন। ফলে তাকে ওই সময় মাঠ ছাড়তে হয়। যেহেতু খেলার একদম শেষ মুহূর্তে টটেনহ্যাম তাদের একজনকে হারায়, তাই এটি তেমন প্রভাব ফেলতে পারেনি। ফলে শেষ পর্যন্ত টটেনহ্যাম বছরের প্রথম ম্যাচটি ৩-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ