খেলা

জয়ে রিয়ালের বছর শুরু

জয়ে রিয়ালের বছর শুরু
জয়ে রিয়ালের বছর শুরু

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের রক্ষণ কী আক্রমণ, দলের যখন যেখানে প্রয়োজন, সামর্থ্যের শতভাগ দিয়ে একাদশে জায়গা পাকা করা লুকাস ভাসকেস আলো ছড়ালেন। মার্কো আসেনসিও সঙ্গে জ্বলে উঠলেন। দুজনে গোল করার পাশাপাশি একে অপরের গোলে রাখলেন অবদান। উজ্জীবিত সেল্তা ভিগোকে হারিয়ে নতুন বছরে দুর্দান্ত শুরু করল তারা।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। ভাসকেসের গোলে চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান ২-০ করেন আসেনসিও।

এই জয়ে লিগ টেবিলে আপাত শীর্ষে উঠল রিয়াল। ১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৬। তিন ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে ।

এদিন মাঠে উপস্থিত ছিলেন না রিয়ালের নিয়মিত ক্যাপ্টেন ও রক্ষণভাগের অন্যতম ভরসা সের্হিও রামোস। সেল্তার আক্রমণাত্মক ফুটবলের সামনে তার অনুপস্থিতি ভাবনার কারণ হতে পারতো। তবে অধিনায়কের শূন্যতা তেমন বুঝতে দিলেন না নাচো ফের্নোন্দেস। রক্ষণ বেশ জমাট রেখে দ্বিতীয়ার্ধে দাপুটে পারফরম্যান্সে জয়ে ফিরল তিন দিন আগে এলচের মাঠে পয়েন্ট খোয়ানো রিয়াল। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ