খেলা

মুম্বাইয়ের দলে ডাক পেলেন শচিনপুত্র অলরাউন্ডার অর্জুন

মুম্বাইয়ের দলে ডাক পেলেন শচিনপুত্র অলরাউন্ডার অর্জুন
মুম্বাইয়ের দলে ডাক পেলেন শচিনপুত্র অলরাউন্ডার অর্জুন

প্রথমবারের মতো মুম্বাইয়ের সিনিয়র দলের সুযোগ পেলেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের ছেলে বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার। আসন্ন সৈয়দ মুশতাক আলি ট্রফির জন্য ঘোষিত মুম্বাইয়ের ২২ জনের চূড়ান্ত স্কোয়াডে নেয়া হয়েছে অর্জুনকে।

করোনা বাস্তবতা মাথায় রেখে মুশতাক আলি ট্রফির জন্য বর্ধিত স্কোয়াড ঘোষণার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যাতে করে দলগুলো বায়ো সিকিউর বাবল ঠিক রাখতে পারে। সে কারণেই মূলত চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী অর্জুন।

শনিবার মুম্বাই দলের প্রধান নির্বাচক সলিল আঙ্কোলা এ খবরটি নিশ্চিত করেছেন। অর্জুন ছাড়াও আরেক পেসার ক্রুতিক হানাগাভাদিও প্রথমবারের মতো মুম্বাই দলে সুযোগ পেয়েছেন। প্রাথমিকভাবে ২০ জনের দল ঘোষণা করেছিল মুম্বাই। পরে যোগ করা হয়েছে অর্জুন ও ক্রুতিককে।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেছেন, ‘শুরুতে বিসিসিআই আমাদের বলেছিল ২০ জনের দল ঠিক করতে। তবে পরে তারা জানিয়েছে, স্কোয়াডে ২২ জন নেয়া যাবে। যে কারণে আরও দুজনকে যোগ করা হয়েছে।’

এখনও পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটে অনেক খেলেছেন অর্জুন। মুম্বাই দলের হয়েও খেলেছেন অনেক ম্যাচ। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরও করেছেন তিনি। এবারই প্রথম সুযোগ পেলেন মুম্বাইয়ের মূল দলে।

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মুম্বাইয়ের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টটি। মুম্বাইয়ের ম্যাচগুলো যথাক্রমে ১১, ১৩, ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি। ই গ্রুপে তাদের প্রতিপক্ষ দলগুলো হলো দিল্লি, হরিয়ানা, কেরালা, আন্ধ্রা এবং পুরুচেরি।

মুশতাক আলি ট্রফিতে মুম্বাই স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), আদিত্য তারে, যশবি জাসওয়াল, আকারশিত গোমেল, সরফরাজ খান, সিদ্ধেশ লাড, শিভাম দুবে, শুভাম রঞ্জন, সুজিত নায়ক, সাইরাজ পাতিল, তুষার দেশপান্ডে, ধাওয়াল কুলকার্নি, মিনাদ মাঞ্জরেকার, প্রথমেশ ডেক, অথর্ব আঙ্কোলেকার, শশাঙ্ক আত্তার্দে, শামস মুলানি, হার্দিক তামোর, আকাশ পার্কার, সুফিয়ান শেখ, অর্জুন টেন্ডুলকার এবং ক্রুতিক হানাগাভাদি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ