আইসোলেশনে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়া সফরে থাকা পাঁচ ভারতীয় ক্রিকেটারকে। মেলবোর্নের এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। তারই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাদের সবাইকে আলাদা রাখা হয়েছে। কেননা হঠাৎ করেই করোনা সংক্রমণ বেড়ে গেছে দেশটিতে।
ভারতের টেস্ট স্কোয়াডের রোহিত শর্মা, রিশব পান্থ, শাবমান গিল, পৃথ্বী শ ও নবদ্বীপ সাইনিদের অন্য খেলোয়াড়দের থেকে আলাদা রাখা হয়েছে। তবে তারা অনুশীলন করতে পারবেন।
দু'দলই জৈব সুরক্ষিত প্রটোকল ভাঙার এ ঘটনা নিয়ে তদন্তে নেমেছে।
সিরিজের তৃতীয় টেস্ট মাঠে গড়াচ্ছে ৬ জানুয়ারি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: