খেলা

কোচ হিসেবে ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

কোচ হিসেবে ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
কোচ হিসেবে ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রোববার সাংবাদিকদের আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতি সবকিছু কঠিন করে তুলেছে। এই মুহূর্তে বাংলাদেশ দল তাঁর (ভেট্টোরি) সেবা থেকে বঞ্চিত হতে যাচ্ছে। তিনি নিজ দেশেই অবস্থান করছেন। আগামী ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরকালে তাঁকে পাওয়া যাবে।’

দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসার কথা ক্যারিবীয় দলের।

দ্বিতীয় সারির দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে এলেও ভেট্টোরির অনুপস্থিতি টাইগারদের জন্য বড় ক্ষতি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সেই সময় ১৫ উইকেট নেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পান ১০ উইকেট। আর বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান নয়টি ও নাঈম হাসান পান ছয় উইকেট।

ভেট্টোরির সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় এ বছর মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ