খেলা

সুমো কুস্তিগীর হাকুহো করোনায় আক্রান্ত

সুমো কুস্তিগীর হাকুহো করোনায় আক্রান্ত
সুমো কুস্তিগীর হাকুহো করোনায় আক্রান্ত

জাপানের শীর্ষ সুমো কুস্তিগীর হাকুহোর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার পর মঙ্গোলিয়ায় জন্ম নেওয়া এ কুস্তিগীর কোভিড-১৯ শনাক্তে পরীক্ষা করান বলে জানিয়েছে জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)।

দীর্ঘ সময় ধরে জাপানের সুমো কুস্তিতে শীর্ষস্থান ধরে রাখা ৩৫ বছর বয়সি হাকুহো নিউ ইয়ার গ্র্যান্ড সুমো টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রবিবার থেকে টোকিওতে ঐ টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ায় হাকুহোকে এখন বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তার শিবিরের অন্য কুস্তিগীরদের দেহেও ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে জেএসএ।

কিছু দেশের তুলনায় সংক্রমণের মাত্রা বেশি হলেও জাপানে এখন পর্যন্ত বিধিনিষেধ তুলনামূলক বেশ শিথিল। মহামারির মধ্যেও দেশটিতে সুমো কুস্তির মতো বিভিন্ন খেলাধুলা চালু ছিল, যে কারণে খেলোয়াড়দের অনেকেও করোনায় আক্রান্ত হয়েছেন। গত বছরের মে মাসেও ২৮ বছর বয়সি এক জাপানি সুমো কুস্তিগীর করোনার কারণে অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে মারা যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ