খেলা

বাংলাদেশের ২ সিরিজে ব্যাটিং কোচ জন লুইস

বাংলাদেশের ২ সিরিজে ব্যাটিং কোচ জন লুইস
বাংলাদেশের ২ সিরিজে ব্যাটিং কোচ জন লুইস

ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে জন লুইসকে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজ ও নিউজিল্যান্ড সফরের জন্য লুইসকে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০ জানুয়ারি জাতীয় দলের প্রাথমিক ওয়ানডে শিবির শুরুর আগেই লুইস ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ দলও একই দিনে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছাবে। এছাড়া তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।

এক নজরে লুইস

পঞ্চাশ বছর বয়সী সাবেক কাউন্টি ওপেনার লুইস ২০০৭ সাল থেকে কোচিং পেশায় আছেন। সাম্প্রতিক সময়ে তিনি ইংল্যান্ডের ওডিআই দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ২০১৮-১৯ সালে শ্রীলঙ্কান জাতীয় দলের হয়েও একই ভূমিকায় ছিলেন।

১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১৭ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহাম এবং এসেক্সের হয়ে ১০ হাজারের বেশি রান করেন লুইস। ওই দুইদলের অধিনায়কও ছিলেন তিনি। ইসিবি লেভেল-৪ কোচ লুইস ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ডারহামের প্রধান কোচ ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ