খেলা

মিলানকে প্রথম হারের স্বাদ দিল রোনালদোর জুভেন্টাস

মিলানকে প্রথম হারের স্বাদ দিল রোনালদোর জুভেন্টাস
মিলানকে প্রথম হারের স্বাদ দিল রোনালদোর জুভেন্টাস

ইতালিয়ান সিরি ‘আ’র চলতি আসরের শুরু থেকে রীতিমতো উড়ছিল ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান। কোনো প্রতিপক্ষের কাছেই মাথা নত করছিল না তারা। প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের জালে দিচ্ছিল অন্তত দুইটি গোল। কিন্তু অবশেষে চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়ে থামতে হলো তাদের।

বুধবার রাতে অজেয় এসি মিলানের জয়রথ থামিয়েছে সিরি ‘আ’র টানা নয়বারের চ্যাম্পিয়ন দল জুভেন্টাস। একইসঙ্গে থামিয়ে দিয়েছে মিলানের ম্যাচপ্রতি অন্তত দুই গোলের ধারাও। ক্রিশ্চিয়ানো রোনালদোরা ম্যাচটি জিতেছেন ৩-১ গোলে। তবে গোলের দেখা পাননি পর্তুগিজ সুপারস্টার।

ম্যাচের প্রথমার্ধে একবার করে জালের ঠিকানা খুঁজে নেয় দুই দলই। ম্যাচের ১৮ মিনিটের সময় পাওলো দিবালার সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম গোলটি করেন ফেডরিখ চিয়েসা। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যাক-হিলে বল পেয়ে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি।

গোলটি শোধ করতে প্রথমার্ধের প্রায় শেষভাগ পর্যন্ত সময় নেয় মিলান। ৪১ মিনিটের সময় মিলানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডেভিড কালাব্রিয়া। ডি-বক্সের মাথা থেকে নেয়া বুলেট গতির শটে কিছুই করার ছিল না জুভেন্টাস গোলরক্ষকের। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচটি পুরোপুরি নিজেদের করে নেয় জুভেন্টাস। দলকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন চিয়েসাই। পাল্টা আক্রমণ থেকে ৬২ মিনিটের সময় গোলটি করেন তিনি। এবারও দারুণ ক্রসে বলটি বানিয়ে দেন দিবালা। পরে জোরালো শটে মিলান গোলরক্ষককে ফাঁকি দিয়ে জাল কাঁপান চিয়েসা।

এই গোলের পরপরই চিয়েসা ও দিবালাকে তুলে নেন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। বদলি নেমে কোচের আস্থার প্রতিদান দিতে ভুল করেননি ওয়েস্টন ম্যাককেনি। ম্যাচের ৭৬ মিনিটের সময় শেষ গোলটি করেন তিনি।

এ পরাজয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। ১৬ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। অন্যদিকে টেবিল টপারদের হারিয়ে চারে উঠেছে ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট পাওয়া জুভেন্টাস। টেবিলের দুইয়ে রয়েছে ইন্টার মিলান (৩৬) ও তিন নম্বরে রোমার অবস্থান (৩৩ পয়েন্ট)

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ