খেলা

দক্ষিণ আফ্রিকার দলে নতুন দুই মুখ

দক্ষিণ আফ্রিকার দলে নতুন দুই মুখ
দক্ষিণ আফ্রিকার দলে নতুন দুই মুখ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট দলে ডাক পেয়েছেন নতুন দুই মুখ—ড্যারিন দুপাভিলন ও ওটনিয়েল বার্টমান। দুজনেই প্রথমবারের মতো দেশের জার্সিতে টেস্ট খেলার সুযোগ পেলেন।

দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে প্রোটিয়ারা। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা।

পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন লঙ্কানদের বিপক্ষে খেলা তিনজন— গ্লেন্টন স্টুয়ারম্যান, মিগেল প্রিটোরিয়াস এবং টপ অর্ডার ব্যাটসম্যান রায়নার্ড ফন টোন্ড। তবে শ্রীলঙ্কার বিপক্ষে কুঁচকির চোটে না থাকা কাসিগো রাবাদা এবং চোটে থাকা ডোয়াইন প্রিটোরিয়াস পাকিস্তানের বিপক্ষে দলে ফিরেছেন।

আগামী ১৬ জানুয়ারি পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর কোয়ারেন্টিন পর্ব শেষে মাঠের লড়াইয়ে নেমে পড়বে অতিথিরা। এরপর ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। তারপর ৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের পরের টেস্ট হবে। এরপর লাহোরে হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১১ ফেব্রুয়ারি। পরের দুটি হবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল:

কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, ডিন এলগার, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডাসেন, আনরিক নরকিয়া, ভিয়ান মুল্ডার, লুথো সিপামলা, বিউরান হেনড্রিকস, কাইল ভেরেইন, স্যারেল ইরউই, কিগান পিটারসেন, তাবরাইজ শামসি, জর্জ লিন্ডে, ড্যারিন দুপাভিলন, ওটনিয়েল বার্টমান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ