খেলা

নেইমার-ইকার্দির গোলে চ্যাম্পিয়ন পিএসজি

নেইমার-ইকার্দির গোলে চ্যাম্পিয়ন পিএসজি
নেইমার-ইকার্দির গোলে চ্যাম্পিয়ন পিএসজি

ফ্রান্সের ঘরোয়া ফুটবল লীগ ফ্রেঞ্চ সুপার কাপ আবারও জিতে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে মার্সেইকে হারিয়ে চলতি মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে তারা। নেইমার-ইকার্দিরা গোলে ২-১ ব্যবধানের জয়ে ট্রফি ধরে রাখল মাওরিসিও পচেত্তিনোর দল।

বুধবার (১৩ জানুয়ারি) রাতে মার্সেইকে হারিয়ে টানা অষ্টম ও সব মিলে দশম শিরোপা ঘরে তুলেছে পিএসজি। এদিকে কোচিং ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ পেলেন পিএসজির নতুন কোচ পচেত্তিনো। এর আগে তিনি টটেনহ্যাম হটস্পারকে ২০১৫ সালে কারাবাও কাপ ও ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন। কিন্তু শিরোপা অধরাই থেকেছে তার।

ম্যাচের ৩৯তম মিনিটে দলকে এগিয়ে নেন ইকার্দি। ডান দিক থেকে ইকার্দির হেড গোলরক্ষক ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল পোস্টে লাগার পর ফাঁকা জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য তার আগে আরও একবার জালে বল জড়িয়েছিলেন এই তারকা। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

লম্বা এক মাসের ইনজুরি কাটিয়ে এই ম্যাচে মাঠে নামেন নেইমার দ্য সিলভা জুনিয়র। ৬৫ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়াকে উঠিয়ে ২০২১ সালে প্রথমবারের মতো নেইমারকে মাঠে নামান কোচ। ৮৫ মিনিটে মাঠে নামাটা স্বার্থক করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ সময় পেনাল্টি পায় মার্সেই। পেনাল্টি থেকে নেইমার গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

৬৫তম মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে নেইমারকে মাঠে নামান কোচ। মাঠে নামাটা ৮৫ মিনিটে স্বার্থক করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এ সময় পেনাল্টি পায় দল। মার্সেই গোলরক্ষক ডি-বক্সে ইকার্দিকে ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে নেইমার গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ