খেলা

চতুর্থবারের মতো পেছাল আয়ারল্যান্ড-আমিরাত ওয়ানডে

চতুর্থবারের মতো পেছাল আয়ারল্যান্ড-আমিরাত ওয়ানডে
চতুর্থবারের মতো পেছাল আয়ারল্যান্ড-আমিরাত ওয়ানডে

চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি গত ৮ জানুয়ারি (শুক্রবার) খেলেছে আয়ারল্যান্ড ও আরব আমিরাত। এরপর থেকেই যেন খরা লেগে গেছে সিরিজটিতে। পরপর চারবার স্থগিত হলো সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এখন সিরিজের সবগুলো ম্যাচ মাঠে গড়ানো নিয়েই সৃষ্টি হয়েছে শঙ্কার।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ১০ জানুয়ারি। পরে ১২ ও ১৪ জানুয়ারি ছিল শেষ দুই ম্যাচ। কিন্তু আমিরাতের ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে নির্ধারিত সময় তো নয়ই, তিনবার সূচি বদলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলতে পারেনি আয়ারল্যান্ড ও আরব আমিরাত।

শুক্রবার চতুর্থবারের মতো স্থগিত করা হয়েছে দ্বিতীয় ওয়ানডেটি। প্রথমে ১০, পরে ১২, পরে ১৪ এবং সবশেষ ১৬ তারিখে নিয়ে যাওয়া হয়েছিল ম্যাচটি। সে মোতাবেক আজ (শনিবার) মাঠে গড়ানোর কথা ছিল এটি। কিন্তু এখন আবার সেটি নিয়ে যাওয়া হয়েছে সোমবার অর্থাৎ ১৮ জানুয়ারি তারিখে।

এদিকে চলতি সপ্তাহের বৃহস্পতিবার (২১ জানুয়ারি) থেকে আফগানিস্থানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর কথা আয়ারল্যান্ডের। কিন্তু আমিরাতের বিপক্ষে সিরিজ নিয়ে অনিশ্চয়তার কারণে এখনও পর্যন্ত সবকিছু এক দোলাচালের মধ্যে রয়েছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ