খেলা

বিশেষ শর্তে পাকিস্তানের হয়ে খেলতে চান আমির

বিশেষ শর্তে পাকিস্তানের হয়ে খেলতে চান আমির
বিশেষ শর্তে পাকিস্তানের হয়ে খেলতে চান আমির

কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া মোহাম্মদ আমির আবারও পাকিস্তান জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। বাঁ-হাতি এই পেসার মাঠে ফেরার আগে জুড়ে দিয়েছেন শর্ত। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ম্যানেজমেন্টের অপসারণ চেয়েছেন তিনি।

বেশ কিছু দিন ধরেই গুঞ্জন ছিল, পাকিস্তানের জার্সিতে আবার দেখা যেতে পারে আমিরকে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ভেসে বেড়াচ্ছিল।

অবশেষে নিজেই টুইট করেছেন। ২৮ বছর বয়সী এই বোলার বলছেন, ‘আমি পরিষ্কার জানাচ্ছি, পাকিস্তানের হয়ে অবশ্যই আমি খেলতে রাজি আছি। তবে বর্তমান ম্যানেজমেন্ট গেলেই আমি ফিরব। তাই শুধু গুজব ছড়ানোর জন্য ভুয়া সংবাদ বিক্রি করা বন্ধ করুন।’

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আমির। তিন সংস্করণে যথাক্রমে ১১৯, ৮১ ও ৫৯টি উইকেট নিয়েছেন তিনি।

মিসবাহ উল হক নেতৃত্বাধীন ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ