খেলা

চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার
চেলসিকে হারিয়ে শীর্ষে লেস্টার

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে লেস্টার সিটি। চেলসিকে ২-০ গোলে হারিয়েছে ব্র্যান্ডন রজার্স শিষ্যরা। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেলে প্রায় ৮ বছর পর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে তারা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে দ্য কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে লেস্টার। গোল করেন উইলফ্রেড এনডিডি ও ম্যাডিসন।

চেলসি পিছিয়ে পড়ে ম্যাচের শুরুতে। ছয় মিনিটের সময় বার্নসের পাস থেকে বল পেয়ে পোস্টের ২০ গজ দূর থেকে জাল খুঁজে নেন উইলফ্রেড এনডিডি। ৩৮ মিনিটের সময় পেনাল্টি পেয়েছিল ব্লুরা। কিন্তু ভিএআরে তা বাতিল হলে সমতায় ফেরার আর সুযোগ হয়নি।

ম্যাচের ৪১তম মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেস্টার। এবার ব্যবধান বাড়ান ম্যাডিসন। আলব্রাইটনের পাস থেকে বোকা বানান চেলসির রক্ষণকে।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের ফেরার চেষ্টা ছিল চেলসির। তবে ফক্সদের রক্ষণ দুর্গ ভাঙতে ব্যর্থ হলে আর ম্যাচে ফেরা হয়নি ব্লুদের।

বাকি সময়ের কোন দলই আর গোল করতে পারেনি। ফরে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্র্যান্ডন রজার্স শিষ্যরা। আর এই হারের পর চেলসি ম্যানেজার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ওপর চাপ আরও বেড়ে গেল।

১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার সিটি। দুই নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৭। তারা খেলেছে ১৮ ম্যাচ। আর ১৯ ম্যাচ থেকে ২৯ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে আট নম্বরে।

১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি তিন নম্বরে। ১৮ ম্যাচ খেলে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৪। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ