খেলা

তৃতীয় সারির দলের কাছে হেরে রিয়ালের বিদায়

তৃতীয় সারির দলের কাছে হেরে রিয়ালের বিদায়
তৃতীয় সারির দলের কাছে হেরে রিয়ালের বিদায়

চলতি মৌসুমের শুরু থেকেই একের পর এক নেতিবাচক ফলের সামনে পড়ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও এবারের আসরে সুবিধাজনক অবস্থানে নেই, উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল এবং সেমিফাইনালেই থেমে গেছে স্প্যানিশ সুপার কাপের যাত্রা।

এসব বিব্রতকর অবস্থার সঙ্গে যোগ হলো কোপা দেল রে'র প্রথম ম্যাচের অপ্রত্যাশিত ফল। স্পেনের তৃতীয় বিভাগের দল আলকোয়ানোর বিপক্ষে ১-২ গোলে হেরে কোপা দেল রে'র প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। শেষদিকে ১০ জন খেলেও রিয়ালকে রুখে দিয়েছে আলকোয়ানো।

নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। যেখানে ম্যাচ শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে গোল করে দলের জয় নিশ্চিত করেছেন আলকোয়ানোর হুয়ান অ্যান্তনিও কাসানোভা ভিদাল। এই গোলের ৫ মিনিট আগে লালকার্ড দেখেন তাদের দলের র্যা মন লোপেজ অলিভান। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ