খেলা

সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

সিরিজ নিজেদের করে নিল টাইগাররা
সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

শুরুতে বল হাতে জাদু দেখান মেহেদি হাসান মিরাজ। পরে ব্যাট হাতে তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করে দলের জয়ের ভিত গড়ে দেন। ম্যাচের শেষটা ব্যাট হাতে রাঙান সাকিব আল হাসান। তাদের নৈপুণ্যে বাংলাদেশ জিতল ৭ উইকেটে।

ম্যাচ জয়ের সঙ্গে তিন ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে নিশ্চিত করল টাইগাররা।

ক্যাপ্টেন তামিম গত ম্যাচে অর্ধশতক হাতছাড়া করেন অল্পের জন্য। কিন্তু এবার আর ভুল হয়নি। ৫০ রান তুলে তবেই সাজঘরে ফেরেন তিনি। আর ৪৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ফলে হেসে খেলেই ৩৩.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ১০০ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা তুলে ফেলে ১৪৯ রান।

ক্যারিবীয়দের হয়ে একটি করে উইকেট নেন আকিল হোসেইন, জেসন মোহাম্মদ ও রেমন রেইফার।

তার আগে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিংয়ে বড় পুঁজি গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজ-মুস্তাফিজদের বোলিং তোপে ৪৩.৪ ওভারে ১৪৮ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

উইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান সংগ্রহ করেন রভম্যান পাওয়েল। আর অভিষিক্ত ওপেনার কেয়ার্ন ওটলি ২৪ ও এনক্রুমাহ বনের ২০ রান যোগ করেন।

ম্যাচের সেরা ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ একাই শিকার করেন ৪ উইকেট। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নেন দুটি করে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৮/১০, ৪৩.৪ ওভারে (পাওয়েল ৪১, ওটলি ২৪, বনার ২০; মিরাজ ৪/২৫, মুস্তাফিজ ২/১৫ ও সাকিব ২/৩০)।

বাংলাদেশ: ১৪৯/৩, ৩৩.২ ওভারে (তামিম ৫০, সাকিব ৪৩*, লিটন ২২; আকিল ১/৪৫, জেসন ১/২৯, রেইফার ১/১৮)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মেহেদি হাসান মিরাজ।

সিরিজ: তিন ওয়ানডের সিরিজে বাংলাদেশ ২-০ তে এগিয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ