খেলা

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ক্লাব সভাপতিসহ ৪ ফুটবলার নিহত

ব্রাজিলে বিমান বিধ্বস্তে ক্লাব সভাপতিসহ ৪ ফুটবলার নিহত
ব্রাজিলে বিমান বিধ্বস্তে ক্লাব সভাপতিসহ ৪ ফুটবলার নিহত

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার খেলোয়াড় ও সভাপতি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানটির পাইলটও নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৩ জানুয়ারি) দেশটির লুজিমাঙ্গুয়েস নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে রয়টার্স জানিয়েছে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন। ছোট একটি বিমানে করে খেলতে যাচ্ছিলেন তারা।

বিমানটি তোকানতিনেসে অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে উড্ডয়নের পর শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় বলে জানানো হয়েছে। তবে তারা কোন ধরনের বা কোন কোম্পানির বিমানে চড়েছিলেন তা বলা হয়নি বিবৃতিতে।

আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের। তাদের খেলার কথা ছিল গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে। সেখানে যাওয়া পথেই প্রাণ হারালেন এই ছয়জন। দুর্ঘটনার পর মঙ্গলবারের ম্যাচটি বাতিল করা হয়েছে।

এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ফুটবলার নিহতের সর্বশেষ ঘটনা এটি।

এর আগে ২০১৬ সালে শাপেকোয়েনসে ক্লাবের প্রায় সবাই বিমান দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনা বিশ্ব ফুটবলকেই নাড়িয়ে দিয়ে যায়। এর দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নান্দো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ