প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে প্রত্যাশার পূর্ণতার জন্য ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের উদ্দেশে আজ মাঠে নামছে টাইগার বাহিনী।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ ম্যাচ থেকে আরও ১০ পয়েন্ট যোগ করার আশা তামিমদের। তিন ম্যাচ জিতলে ‘তিন দশে তিরিশ’ পয়েন্ট যোগ হবে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে। এই পয়েন্টই ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সেরা ৮ দলে থাকায় প্লাস পয়েন্ট হিসেবে বিবেচিত হবে। / একু
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: