খেলা

বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম

বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম

উইকম্বে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে টটেনহাম হটসপার। এতে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করলো হোসে মরিনহোর শিষ্যরা।

সোমবার অ্যাডামস পার্কে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে টটেনহামের জার্সিতে দুটি গোল আদায় করেছেন টাঙ্গায় ডোম্বেলে। একটি করে গোল করেন গ্যারেথ বেল ও হ্যারি উইনকস। অন্যদিকে উইকম্বের হয়ে একমাত্র গোলটি আসে ফ্রেড অনিডিনমার পা থেকে।

বাকিংহ্যামশায়ারের দলটির বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ ও দখল নিজেদের কাছেই রাখে টটেনহাম। যদিও প্রথমে গোল হম করতে হয় লন্ডনের দলটির নাইজেরিয়ান মিডফিল্ডার ফ্রেড অনিডিনমা ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন।

অন্যদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) র্স্পাসদের সমতায় ফেরান রিয়াল মাদ্রিদের সাবেক তারকা বেল। বাকি তিনটি গোল আসে দ্বিতীয়ার্ধের শেষ দিকে।

৮৬ মিনিটে গোল তুলেন ইংলিশ ডিফেন্ডার উইনকসন। এক মিনিট পরই নিজের প্রথম ও দলের তৃতীয় গোল তুলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার ডোম্বেলে। শেষার্ধের অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট) আরেকটি গোল করে এক হালি পূর্ণ করেন ডোম্বেলে।

দিনের অপর ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে এভারটন।

আগামী ২ ফেব্রুয়ারি পঞ্চম রাউন্ডের ম্যাচে এভারটনের বিপক্ষে লড়বে টটেনহাম। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ