খেলা

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

করাচিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামকে ১৩ রানে সাজঘরের পথ দেখিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৬২ রান। ডিন এলগার ৩১ আর ভ্যান ডার ডাসেন ১৬ রানে অপরাজিত আছেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডাসেন, ফাফ ডু প্লেসিস, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক (অধিনায়ক), জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে, লুঙ্গি এনগিদি।

পাকিস্তান একাদশ: আবিদ আলি, ইমরান বাট, আজহার আলি, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলি, নোমান আলি, ইয়াসির শাহ, শাহীন শাহ আফ্রিদি। / জন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ