খেলা

হোয়াইটওয়াশ হল আয়ারল্যান্ড

হোয়াইটওয়াশ হল আয়ারল্যান্ড
হোয়াইটওয়াশ হল আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে একাই লড়াই করেছেন আয়ারল্যান্ডের তারকা ওপেনার পল স্টারলিং। তিন ম্যাচ সিরিজের দুই খেলায় সেঞ্চুরি করেছেন তিনি। তার জোড়া সেঞ্চুরির সিরিজেও হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড।

তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে আবুধাবিতে রহমানউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে আফগানিস্তানের করা ২৮৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে লড়াই করেও ১৬ রানে হারে আইরিশরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে পল স্টারলিংয়ের ঝড়ো সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৫৯ রান করে আয়ারল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে রহমত শাহের সেঞ্চুরিতে ২৮ বল আগেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে আফগানিস্তান।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে আবুধাবিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৬ রান করে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে নেমে পল স্টারলিংয়ের সেঞ্চুরির পরও ৩৬ রানে হারে আইরিশরা।

সিরিজে তিন ম্যাচে দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ২৮৫ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতেন আয়ারল্যান্ডের ওপেনার পল স্টারলিং। দ্বিতীয় সর্বোচ্চ ১৮০ রান করেছেন আফগানিস্তানের রহমত শাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ