খেলা

এবার ক্রিকেটে ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার

এবার ক্রিকেটে ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার
এবার ক্রিকেটে ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার

বিশ্বের অনেক খেলার পথ ধরে এবার ক্রিকেটে মাসের সেরা পারফরমারকে পুরস্কৃত করবে আইসিসি। এই জানুয়ারি থেকেই ছেলে ও মেয়ে, দুই বিভাগে শুরু হচ্ছে ‘প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আগের মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।

টেস্ট, ওয়ানডে ও টি-টিয়োন্টির জন্য আলাদা আলাদা তিন জনকে নয়, বরং সব ফর্ম্যাট মিলিয়ে বিবেচিত হবে এই স্বীকৃতি। আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে প্রতি মাসের সেরা ক্রিকেটার। আইসিসি ভোটিং একাডেমিতে থাকবেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

প্রতি মাসের মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে তিনজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা করে দেবেন আইসিসি অ্যাওয়ার্ডের নমিনেশন কমিটি। সেই তিনজন থেকে ভোটিং একাডেমি ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকেরা আইসিসির ওয়েবসাইটে ভোট দিয়ে মাসের সেরা নির্বাচিত করবেন।

তবে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হবে শতকরা ৯০ ভাগ, আর বাকি ১০ ভাগ সমর্থকদের ভোট। প্রতি মাসের দ্বিতীয় সোমবার আইসিসির ডিজিটাল চ্যানেলগুলোতে প্রকাশ করা হবে বিজয়ীর নাম।

২০২১-এর জানুয়ারির সেরা ক্রিকেটার নির্বাচিত হবে যিনি, তাঁর হাতেই প্রথমবার উঠবে এই পুরস্কার।

এই জানুয়ারি মাসের পারফরম্যান্সের বিবেচনায় রয়েছেন- স্টিভ স্মিথ, জো রুট, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, রিশাভ পান্ত, থাঙ্গারাসু নটরাজন ও ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটাররা। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ