স্বাগতিক প্রতিপক্ষ ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ইতেহাদ শিবিরের দুরন্ত এ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
কোচ পেপ গার্দিওলার দলের হয়ে জোড়া গোল করেন ইলকে গুন্ডোগান। বাকি তিন গোল করেন জোয়াও ক্যানসেলো ও রিয়াদ মাহরেজ।
ইংলিশ লিগের অন্য ম্যাচে কোচ মিকেল আর্তেতার আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে। এ জয়ের সুবাদে আটে উঠে গেছে গানার শিবির।
এদিকে ইতালিয়ান কোপা ইতালিয়ার শেষ আটের ডার্বিতে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে এসি মিলানকে। ম্যাচে ইন্টার তারকা রোমেলু লুকাকুর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসেন মিলান সুপারস্টার জ্লাতান ইব্রাহিমোভিচ। দুজনেই দেখেন হলুদ কার্ড। পরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইডিশ ফুটবল মহাতারকা। / বার্তা