খেলা

টেস্টে নতুন যাত্রা: টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

টেস্টে নতুন যাত্রা: টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা
টেস্টে নতুন যাত্রা: টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের লড়াই দিয়ে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। মুমিনুল হকের দল আগের ৩টি ম্যাচের মধ্যে ২টি খেলেছিল ভারতের বিপক্ষে। অপর ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে। ওই ৩ ম্যাচের সবগুলোতেই ইনিংস ব্যবধানে হারে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলে। যেটিতে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এটি ছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। ফলে ওই ম্যাচটির পর প্রায় ১১ মাস বাদে ফের সাদা পোশাকে ফিরছে টাইগাররা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছে মোট ১৬টি। এই ১৬ ম্যাচের মধ্যে টাইগাররা জয় পেয়েছে মাত্র ৪টি ম্যাচে। আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ১০ ম্যাচে। বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চাপ নয়, মাঠে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই জয় তুলে নিতে চায় টাইগাররা। আর ওয়ানডে সিরিজ ভুলে সাদা পোশাকে ফাইট ব্যাকের টার্গেট ক্যারিবিয়দের।

ওয়ানডের মতো টেস্ট সিরিজের আগেও বেশ ফুরফুরে টিম টাইগার্স। মাঠের লড়াইয়ে ততটা নির্ভার থাকার সুযোগ আছে কি? টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো যে কোন পয়েন্টই যোগ করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসেলে, এনক্রুমাহ বনার, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মেয়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ