খেলা

ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের

ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের

প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের কাছে ১-০ গোলে হারতে হলো লিভারপুলকে। জয় সূচক গোলটি করেছেন স্টেভেন আলজাতে।

বুধবার অ্যানফিল্ডে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও গোল তুলতে ব্যর্থ হন মোহাম্মদ সালাহ-রবার্তো ফিরমিনোরা।

৫৬ মিনিটে ডান বার্নের হেড থেকে বল পেয়ে গোল তুলে নেন কলোম্বিয়ান মিডফিল্ডার আলজাতে। এরপর আর খেলায় ফিরতে সক্ষম হয়নি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ইংলিশ লিগে ২০১২ সালের সেপ্টেম্বরের পর থেকে ঘরের মাঠে এবারই প্রথম টানা দুই ম্যাচে হারতে হলো অল রেডদের। কয়েকদিন আগে অ্যানফিল্ডে বার্নলের কাছে একই ব্যবধানে হেরেছিল দলটি।

এদিকে সব ধরনের প্রতিযোগিতায় ১৩ ম্যাচ পর লিভারপুলকে হারাতে সক্ষম হয়েছে ব্রাইটন।

২২ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট তুলে লিগ টেবিলে চতুর্থ স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড ও ৪২ পয়েন্টে তৃতীয় স্থানে লেস্টার সিটি। এক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান ম্যানচেস্টার সিটি। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ