খেলা

জয়ে ফিরলো পিএসজি

জয়ে ফিরলো পিএসজি
জয়ে ফিরলো পিএসজি

গত রোববার টেবিলের তলানিতে থাকা লরিয়েন্তের কাছে ৩-২ গোলে হেরেছিল প্যারিস সেন্ত জার্মেই। তিন দিন পর বুধবার তারা ঘরের মাঠে ঘুরে দাঁড়ালো। লিগ ওয়ানে নিমেসকে ৩-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

আনহেল দি মারিয়া, পাবলো সারাবিয়া ও কিলিয়ান এমবাপের গোলে ফরাসি চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট অর্জন করলো। শীর্ষে থাাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্ট আর দ্বিতীয় দল লিওঁর থেকে এক পয়েন্ট পেছনে পিএসজি। শেষ ১১ ম্যাচের ৯টি হারা নিমেসের অর্জন ২২ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট।

নিষিদ্ধের কারণে পিএসজি এই ম্যাচে পায়নি নেইমারকে। ব্রাজিলিয়ানের অনুপস্থিতি বেশ অনুভব করেছে তারা। তবে সেই শূন্যতা পূরণ করতে সময় লাগেনি। গত নভেম্বরের পর প্রথমবার গোল করে ১৮তম মিনিটে দলকে এগিয়ে দেন দি মারিয়া। প্রতিপক্ষের লামিনে ফোম্বার ভুল ব্যাকপাস ধরে গোল করেন আর্জেন্টাইন প্লে মেকার।

বিরতির ৯ মিনিট আগে সারাবিয়া ব্যবধান দ্বিগুণ করেন। দি মারিয়ার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেন তিনি। লিয়ান্দ্রো পারেদেসের বানিয়ে দেওয়া বলে চমৎকার বাঁকানো শটে তৃতীয় গোল করেন এমবাপে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ