খেলা

উইন্ডিজ ৭৫/২, ৩৫৫ রানে এগিয়ে টাইগাররা

উইন্ডিজ ৭৫/২, ৩৫৫ রানে এগিয়ে টাইগাররা
উইন্ডিজ ৭৫/২, ৩৫৫ রানে এগিয়ে টাইগাররা

চট্টগ্রাম টেস্টে এখনো ৩৫৫ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৭৫ রান।

দিনের শেষ দিকে ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো হয়নি ক্যারিবিয়ানদের। মুস্তাফিজুর রহমানের পেস ঝড়ে মাত্র ২৪ রানেই উড়ে যায় দুই উইকেট।

দ্রুত দুই উইকেট হারালেও হাল ছেড়ে দেয়নি অতিথিরা। ওপেনার ক্রেইগ ব্রাফেট এর দৃঢ়তায় বিপদ সামলে উঠে তারা। ব্যাট হাতে ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছেন ক্যাপ্টেন ব্রাফেট (৪৯ ব্যাটিং)। রয়েছেন হাফ-সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে।

১৭ রান নিয়ে দলপতিকে সঙ্গ দিয়ে চলেছেন এনক্রুমাহ বোনের।

তার আগে সাদমান ইসলাম (৫৯) ও অলরাউন্ডার সাকিব আল হাসানের (৬৮) জোড়া অর্ধ-শতকের সঙ্গে যোগ হয়েছে মেহেদী হাসান মিরাজের (১০৩ রান) টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক। সুবাদে টাইগাররা প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৪৩০ রানের বড় পুঁজি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩০/১০, ১৫০.২ ওভার (সাদমান ৫৯, নাজমুল হোসেন ২৫, মমিনুল ২৬, মুশফিক ৩৮, সাকিব ৬৮, লিটন ৩৮, মেহেদি মিরাজ ১০৩, নাঈম ২৪; ওয়ারিক্যান ৪/১৩৩, কর্নওয়াল ২/১১৪)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৭৫/২, ২৯ ওভার (ব্রাফেট ৪৯ ব্যাটিং, বোনের ১৭ ব্যাটিং; মুস্তাফিজ ২/১৮)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ