খেলা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২১

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচী, ভেন্যুতে পরিবর্তন

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচী, ভেন্যুতে পরিবর্তন
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচী, ভেন্যুতে পরিবর্তন

শুধু বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচিতেই নয়, অস্ট্রেলিয়া নারী দলের সঙ্গে সিরিজেও পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এটা করার কারণ, বর্তমান করোনা পরিস্থিতিতে সফরকারী দলগুলো যাবতে পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে পারে সফরে গিয়ে। ৪ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে ডেশটির ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ড ক্রিকেটের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞপ্তি অনুযায়ী, সফরের শুরুতে কুইন্সল্যান্ডে রয়েছে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প। এরপর সাত দিন পিছিয়ে শুরু হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ। সূচির সঙ্গে পরিবর্তন হয়েছে টি-টোয়েন্টি সিরিজের ভেন্যুও।

পূর্বের সূচিতে ১৩ মার্চ ডুনেডিনে ছিল প্রথম ওয়ানডে। এরপর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচ ১৭ মার্চ এবং ২০ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে। নতুন সূচিতে ২০ মার্চ, ২৩ মার্চ এবং ২৬ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

একই ভাবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল ২৩ মার্চের পরিবর্তে ২৮ মার্চ অনুষ্ঠিত হবে নেপিয়ারের বদলে হ্যামিল্টনে। দ্বিতীয়টি ম্যাচ ২৬ মার্চের বদলে ৩০ মার্চ অনুষ্ঠিত হবে অকল্যান্ডের পরিবর্তে নেপিয়ারে। তৃতীয় ও শেষ ম্যাচ ২৮ মার্চের বদলে ১ এপ্রিলে হ্যামিল্টনের বদলে অকল্যান্ডে অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ