খেলা

মুমিনুলের ফিফটিতে লিড আড়াইশ পার বাংলাদেশের

মুমিনুলের ফিফটিতে লিড আড়াইশ পার বাংলাদেশের
মুমিনুলের ফিফটিতে লিড আড়াইশ পার বাংলাদেশের

অধিনায়ক নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। ১ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে এসেছেন। তারপর হারিয়েছেন আরেক সঙ্গীকে। কিন্তু মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে এরপর ক্যারিবীয় বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন মুমিনুল হক।

চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের শেষ বিকেলে এই যুগল দলের হাল ধরেন। চতুর্থ দিনের সকালে পৌনে এক ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন। কিন্তু এরপরই ঘটে বিপদ। রাহকিম কর্নওয়ালের একটি বল মিস করে এলবিডব্লিউ হন মুশফিক।

বোলার ছাড়া বাকি ফিল্ডারদের কেউ সেভাবে আবেদনও করেননি। কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। মুশফিক রিভিউ নিয়েছিলেন। কাজ হয়নি, বল উইকেট হিট করেছে দেখা যায়। ফলে ৪৮ বলে ১৮ রানের ইনিংস নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মিস্টার ডিপেন্ডেবলকে।

চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুলের জুটিটি ছিল ৪০ রানের। মুশফিক সাজঘরে ফেরার কিছু পরই ক্যারিয়ারের ১৪তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান। লিড ২৫১ রানের। মুমিনুল ৫২ আর লিটন দাস ৩ রান নিয়ে ব্যাটিং করছেন।

৩ উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শেনন গ্যাব্রিয়েল আর কেমার রোচরা সকালের শিশির কাজে লাগানোর চেষ্টা করলেও তাতে সফল হতে দেননি মুমিনুল-মুশফিক। কিন্তু দারুণ খেলতে খেলতে হঠাৎ ভুল করে বসেন মুশফিক।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১৭১ রানের বড় লিড নিয়েই দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ