খেলা

অ্যালান বোর্ডার মেডেল পেলেন স্টিভ স্মিথ

অ্যালান বোর্ডার মেডেল পেলেন স্টিভ স্মিথ
অ্যালান বোর্ডার মেডেল পেলেন স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার তথা অ্যালান বোর্ডার মেডেল পেলেন স্টিভ স্মিথ। ২০২০-২১ মৌসুমে ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারেও নির্বাচিত হয়েছেন ডান-হাতি এই ব্যাটসম্যান।

১২৬ ভোট পেয়ে সবাইকে পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক। এতে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা নির্বাচিত হলেন তিনি।

বর্ষসেরা হয়ে স্মিথ বলেন, ‘আমি একটু অবাক। মনে হয়নি এবার এতো বেশি টেস্ট খেলেছি এবার। তবে ওয়ানডেতে বেশি ছন্দে ছিলাম তাই হয়তো এতো ভোট এসেছে। অবশ্যই এটা একটা বড় সম্মান, তৃতীয়বারের মতো জিততে পারলাম।’

এদিকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন প্যাট কামিন্স। টি-টোয়েন্টিতে সেরা হয়েছেন নির্বাচিত হয়েছেন অ্যাস্টন অ্যাগার।

গেল বছরের দক্ষিণ আফ্রিকা এবং ভারত সফর ছাড়াও নিউজিল্যান্ড সিরিজ, ঘরের মাঠে ইংল্যান্ড ও ভারত সিরিজের পারফরম্যান্সের ওপরেই ক্রিকেটাররা পুরস্কার দেয়া হলো।

বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড হিসেবে খ্যাত বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন বেথ মুনি। টি-টোয়েন্টির সেরাও হয়েছেন তিনি। এছাড়া ওয়ানডেতে নারীদের মধ্যে সেরা হয়েছেন রাচেল হায়েন্স। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ