খেলা

লিভারপুলকে ধরাসায়ী করে সিটির শীর্ষস্থান অক্ষুণ্ণ

লিভারপুলকে ধরাসায়ী করে সিটির শীর্ষস্থান অক্ষুণ্ণ
লিভারপুলকে ধরাসায়ী করে সিটির শীর্ষস্থান অক্ষুণ্ণ

তিন মিনিটের মধ্যে মারাত্মক দুটি ভুল করলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। এর মাশুল চরমভাবে দিতে হলো ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলকে। ইয়ুর্গেন ক্লপের দলকে তাদের মাঠেই উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে ম্যানচেস্টার সিটি।

অ্যানফিল্ডে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ইলকাই গিনদোয়ান সিটিকে এগিয়ে নেওয়ার পর পেনাল্টিতে সমতা টানেন মোহামেদ সালাহ। গিনদোয়ান সফরকারীদের ফের এগিয়ে নেওয়ার পর২০০৩ সালের পর এই প্রথম অ্যানফিল্ডে লিগ ম্যাচে জিতল সিটি। আর ১৯৬৩ সালের পর প্রথমবার লিগে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারল লিভারপুল।

লিগে এই নিয়ে টানা ১০ ম্যাচ জয় সিটির। ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ বেশি খেলে ৪০ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল।

২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে, ৪৩ পয়েন্ট নিয়ে তিনে আছে লেস্টার সিটি। ব্যবধান বাড়ান রাহিম স্টার্লিং ও ফিল ফোডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ