খেলা

লিওনেল মেসি দশক সেরা ফুটবলার

লিওনেল মেসি দশক সেরা ফুটবলার
লিওনেল মেসি দশক সেরা ফুটবলার

নিজের মুকুটে আরেকটি পালক বসালেন লিওনেল মেসি। দশক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক। রোববার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এই ঘোষণা দেয়।

দশক সেরা হতে ক্রিশ্চিয়ানো রোনালদো-নেইমারদের পেছনে ফেলেছেন লিও মেসি। বিশ্বের ১৫০টি দেশে থাকা আইএফএফএইচএ’র সদস্যরা ভোটের মাধ্যমে মেসিকে সেরা নির্বাচিত করেছেন।

ইউরোপ তথা উয়েফা অঞ্চল থেকে দশক সেরা নির্বাচিত হয়েছেন পর্তুগাল ও জুভেন্টাসের মহাতারকা রোনালদো। অন্যদিকে বিশ্ব সেরাসহ লাটিন আমেরিকা তথা কনমেবল অঞ্চলেও সেরা হয়েছেন ৩৩ বছর বয়সী মেসি। গেল দশ বছরে ছয়টি লা লিগা, পাঁচটি কোপা ডেল রে, দুটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি ব্যালন ডি’ অর পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি মৌসুমে তেমন একটা সুবিধা করতে পারছেন বার্সা দলনায়ক। তবু কাতালানদের জার্সিতে ২৬ ম্যাচে ১৭টি গোল ও সাতটি অ্যাসিস্ট করেছেন তিনি।

একনজরে আইএফএফএইচএ’র দশক সেরা ১০ খেলোয়াড়

১. লিওনেল মেসি

২. ক্রিশ্চিয়ানো রোনালদো

৩. আন্দ্রে ইনিয়েস্তা

৪. নেইমার

৫. সার্জিও রামোস

৬. ম্যানুয়েল ন্যুয়ার

৭. রর্বাত লেওনাডোস্কি

৮. জিয়ানলুইজি বুফন

৯. জ্লাতান ইব্রাহিমোভিচ

১০. লুকা মদ্রিচ

মার্কা / গোল ডটকম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ