ড্র করেও কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল সাদা-কালো শিবির। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে গোল শূন্য ড্র করেও ফাইনালে পৌঁছলো তুরিনের দলটি।
গেল সপ্তাহে সান সিরোতে জোড়া গোল তুলেছিলেন জুভেন্টাসের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইন্টারের হয়ে গোল আদায় করেন লাউতারো মার্টিনেজ।
মঙ্গলবার রাতেও গোল করার সুযোগ ছিল রোনালদো। যদিও মিলানের দলটির স্লোভাকিয়ান গোলরক্ষক সামির হান্ডানোভিক সিআর সেভেনের বেশ কয়েকটি শট রুখে দেন।
অন্যদিকে জুভেন্টাসের রক্ষণভাগের সামনে সুবিধা করতে পারেনি অতিথি দলটির আক্রমণভাগ।
বুধবার রাতে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আতালন্টা ও নাপোলি। এই ম্যাচে জয়ী দল আগামী ১৯ মে জুভেন্টাসের বিপক্ষে শিরোপার জন্য লড়বে। / আরটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: