খেলা

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান

ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান
ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন সাদমান

শঙ্কাই সত্যি হলো। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। স্বাগতিকদের সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার। মাঠে নামার আগের দিন বুধবার এই খবর নিশ্চিত করেছে দেশের শীর্ষ ক্রিকেট সংস্থা।

দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাদ পড়ার দুই দিন পর আরেক খেলোয়াড়কে হারালো বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টে রান-পাহাড় গড়তে সাদমান ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যদিও দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের ঘর পেরুতে পারেননি, মাত্র ৫ রানে আউট হন।

চতুর্থ দিন ফিল্ডিং করার সময় বেকায়দায় মাটিতে পড়ে চোট পান এই বাঁহাতি ওপেনার। চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে সেরে ওঠার লড়াইয়ে ভালো করছেন সাদমান। কিন্তু দ্বিতীয় ম্যাচে খেলার মতো যথেষ্ট ফিট তাকে দেখছে না বিসিবি মেডিক্যাল টিম।

বিসিবি এক বিবৃতি দিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। প্রথম ম্যাচের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। সুস্থ হওয়ার লড়াইয়ে বেশ অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। তবে খেলার জন্য পুরোপুরি ফিট হওয়ার আগে দ্বিতীয় টেস্টে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে বিসিবি মেডিক্যাল টিম।’

দলের জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে যাবেন সাদমান। তবে পুনর্বাসনে থাকা অবস্থায় চিকিৎসদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন তিনি। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ