খেলা

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোতে জকোভিচ

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোতে জকোভিচ
শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোতে জকোভিচ

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে তুমুল লড়াই করেন নোভাক জকোভিচ ও টেইলর ফ্রিটজ। যুক্তরাষ্ট্রের প্রতিযোগী টেইলর ফ্রিটজের কাছে শুরুর দিকে জয়ের পর টানা দুই সেটে হেরে বসেন জকোভিচ। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। ঘুরে দাঁড়িয়ে শেষ সেটে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা টেনিস তারকা জকোভিচ।

গতকাল শুক্রবার মেলবোর্নে অনুষ্ঠিত ম্যাচটিতে ৭-৬ (৭-১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২ গেমে জয় পেয়েছেন জকোভিচ। তবে ফ্রিটজের বিপক্ষে লড়াইয়ের মাঝপথে চোট পান জকোভিচ। ম্যাচ চলাকালীন চিকিৎসকের সেবাও নিতে হয়েছে তাঁকে। এরপরও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়েন এই সার্বিয়ান টেনিস তারকা।

কোয়ার্টার-ফাইনালে যাওয়ার ম্যাচে চতুর্দশ বাছাই কানাডার মিলোস রাওনিচের বিপক্ষে লড়বেন জকোভিচ। তবে চোট সমস্যায় ম্যাচটি খেলা চ্যালেঞ্জিং হবে তাঁর জন্য।

তৃতীয় রাউন্ডে দিনের আরেক ম্যাচে হাঙ্গেরির মার্টন ফুচোভিচকে ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২, ৬-২ গেমে হারিয়ে শেষ ষোলোতে ওঠেন রাওনিচ। এ ছাড়াও ছেলেদের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই ডমিনিক টিম ও ষষ্ঠ বাছাই আলেক্সান্ডার জেভেরেভ। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ